প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা শাকিল আহমদ এই ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালবাসা, সমর্থন প্রত্যাশা করছেন।
সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা এবং ‘আধুনিক ও মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন ১নং কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি যুব সমাজের আইকন শ্রীধরপাশা গ্রাম নিবাসী ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাকিল আহমদ। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় শাকিল আহমদ তাঁহার আগামী দিনের লক্ষ্য সমূহ তুলে ধরে বলেছেন, ওয়ার্ডের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতা মূলক।
গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশা-পাশি শিক্ষা – স্বাস্থ্য ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং জনসাধারণের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ওয়ার্ড জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন। শাকিল আহমদ কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন খবরে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে ২ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী পরিবার এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাঁদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা ২ নং ওয়ার্ডবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। তরুণ সমাজ সেবক শাকিল আহমদ একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি মেম্বার পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব।
মেম্বার পদপ্রার্থী শাকিল আহমদ একান্ত আলাপকালে বলেন,জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল ২ নং ওয়ার্ড গড়ার লক্ষে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest