জগন্নাথপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

জগন্নাথপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ৩রা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে, ওজনে ত্রুটি ও প্যাকেজিং লাইসেন্স না থাকার অপরাধে ওজন ও প‌রিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর আওতায় এই বাজারের স্লুইসগেট এলাকায় অবস্থানরত২ টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন।এই অ‌ভিযা‌নে বিএস‌টিআই সি‌লেট এর কর্মকর্তাগণ, জগন্নাথপুর থানা পু‌লিশ ও আনসার বা‌হিনীর সদস্যগণ।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে বিচারক মোঃ মহসিন উদ্দীন বলেন, জনস্বা‌র্থে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ ধর‌নের অ‌ভিযান প‌রিচালনা অব‌্যাহত থাক‌বে।

এ সংক্রান্ত আরও সংবাদ