প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী আফাজ(৪৪) ও এজাহারনামীয় আসামী ওয়াকিদ(৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অপূর্ব কুমার সাহা এবং এএসআই আমীর হোসেন সহ একদল পুলিশ ৬ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত সাজিদ উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ০৩ (৩) ২৬ এর এজাহারনামীয় আসামী আব্দুল ওয়াকিদ (৪৫) ও একই উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুবাজপুর গ্রাম নিবাসী মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে সিআর নং- ৫৫/২৬ (জগ:) মামলায় আদালত কর্তৃক পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আফাজ চৌধুরী (৪৪) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৭ জুলাই রোজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest