বিএনপির অবস্থা খেলায় হেরে যাওয়া দলের মতো: কাদের

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

বিএনপির অবস্থা খেলায় হেরে যাওয়া দলের মতো: কাদের

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো। খেলায় কোনো দল খারাপ খেললে অনেক ক্ষেত্রে তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সেরকম।

শনিবার এক বিবৃতিতে  বর্তমান নির্বাচন কমিশন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে গঠিত সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের  মন্তব্য দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী।

তিনি বিবৃতিতে আরও বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনি মাঠে অংশগ্রহণ না করা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অকৌশল গ্রহণ করলে নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তবে তার সব দায়ভার বিএনপিকেই নিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ