প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মেদ।
প্যারেডে পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি প্যারেডের সামগ্রিক মান ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চলমান প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক সদস্যকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও যথাযথ পোশাক-পরিচ্ছদ বজায় রাখার নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাকিবুল হাসান রাসেল। প্যারেড শেষে পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারদের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি যানবাহনের গুণগত মান, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআইসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest