হুমায়ূন কবীর ফরীদি##
মরমি কবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আয়োজনে ১ লা নভেম্বর রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গীতিকার মোঃ আছকির আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মশাহিদ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক জিলু মিয়া, লোক কবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আহবায়ক কমিটির সদস্য সচিব ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দ নূর, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীষ চন্দ্র গোস্বামী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর থানার এসআই দীপংকর, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাল, তরুণ সমাজ সেবক আনোয়ার হোসেন আনু, লায়েক মিয়া, ছেরাগ আলী ও সাংবাদিক তৈয়বুর রহমান প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসের ১০ তারিখ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরমি লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।