প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
২রা আগষ্ট রোজ মঙ্গলবার দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মো. আল-আমিন, এসআই দিপংকর হালদার ও এএসআই আলী আকবর সহ একদল পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি-সৈয়দপুর হইতে রানীগঞ্জ ব্রীজ হয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ীযোগে দুইজন লোক মাদকদ্রব্য গাঁজা নিয়া জগন্নাথপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ইছগাঁও গ্রামের পাশে নলজুর নদীর উপর নির্মিত স্টীল ব্রীজের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কের উপর রাত ৯টার ১৫ মিনিটের দিকে যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে সিএনজি হইতে দুইজন ব্যক্তির হাতে ২টি সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে দৌড়াইয়া পালানোর সময় জেলার জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হুমায়ূন কবির (৪২) ও বিশ্বনাথ থানার লামাকাজী বাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. শাহজাহান মিয়া (২৫) কে গ্রেফতার করেন। এ সময় এক লক্ষ টাকা দামের ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে থানা এসআই দিপংকর হালদার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে একলক্ষ টাকার মুল্যে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় ৩ রা আগষ্ট রোজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest