প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ইউএস বাংলা বার্তাকে নিশ্চিত করেছেন জেলা যুবলীগ নেতা ফজলুর রহমান জসিম।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তী করা হয়েছিল।
প্রসঙ্গত, সিলেট আওয়ামী লীগ তথা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ষিয়ান এই রাজনীতিবিদ সারাজীবন নিজেকে জনগণের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগে অফুরন্ত ক্ষতি হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest