প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ইউএস বি ডেস্কঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত থাকা অস্ত্রভাণ্ডারের একটি বড় অংশ শেষ হয়ে গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অস্ত্রভাণ্ডার কমে যাওয়ায় এশিয়া এবং ইউরোপীয় কমান্ড থেকে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে বাধ্য হয়েছে পেন্টাগন, যাতে সেগুলো দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো যায়।
যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা সঠিক খরচের কোনো হিসাব দেননি, তবে দুটি স্বাধীন সংস্থা বলছে, ইরান যুদ্ধে খরচের পরিমাণ ২৮ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে, অর্থাৎ দিনে প্রায় ১ বিলিয়ন ডলার।
যেসব গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র কমে গেছে তার মধ্যে রয়েছে প্রিসিশন-স্ট্রাইক মিসাইল, এটিএসিএমএস ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest