জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টারঃ
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী ও ভাষা সৈনিক প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২৭ এপ্রিল রোজ  সোমবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামের সামনে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য সচিব জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, সদস্য সেলিম মিয়া, জগন্নাথপুর বাজার কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভুইঁয়া, বিশ্ব বৈদ্য, তরুণ সমাজকর্মী আক্তার হোসেন ও সৈয়দ তালহা আহমদ সারজান এবং জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নাতি ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
বাদ যোহর সদর জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদ ও ইকড়ছই ছালিম উল্ল্যাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয় এবং বিকাল বেলা শ্রী শ্রী বাসুদেব জিউর মন্দিরে বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ