জগন্নাথপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও ইসলাম উদ্দিন এর মতবিনিময় 

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

জগন্নাথপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও ইসলাম উদ্দিন এর মতবিনিময় 
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিন এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই উপজেলায় নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিন এর মতবিনিময় উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলার নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহসিন উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক  রিয়াজ রহমান, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক মোঃ আল-আমীন, সাংবাদিক ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আছগর ইমন, জগন্নাথপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হোসেন খান, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সাধারণ সদস্য সাংবাদিক মুকিম উদ্দিন, সাংবাদিক মঈনুদ্দিন, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক নাঈম আহমেদ, রাসেল আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক কলি বেগম, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সাংবাদিক তৈয়বুর রহমান ও সাংবাদিক বাবুল দাস প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ