প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ইউএস বি ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে ইরানের বন্দরে ভিড়েছে দেশটির পণ্যবাহী জাহাজ। যদিও ওমান সাগরে জাহাজটি আটকের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তাদের বাধা অতিক্রম করে নিরাপদে বন্দরে পৌঁছাতে সক্ষম হয় জাহাজটি।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওমান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজটি আটকের চেষ্টা করে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চাল বহনকারী জাহাজটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সদস্যরা পাহারা দিয়ে নিয়ে আসেন।
ইসলামাবাদে প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিডল ইস্ট আই
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest