জগন্নাথপুরে কৃষকের বোরোধান কর্তন করে দিয়েছেন আনসার ভিডিপি সদস্যরা

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

জগন্নাথপুরে কৃষকের বোরোধান কর্তন করে দিয়েছেন আনসার ভিডিপি সদস্যরা

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের হাওরে কৃষকের বোরোধান কেটে দিয়েছেন কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির সদস্য বৃন্দ।
আগাম বন্যার আশংকা, ঘনঘন বৃষ্টিপাতে নীচু জমিতে জলাবদ্ধতা, শ্রমিক সংকট ও প্রচন্ড গরমে সোনালী ফসল বোরোধান কাটতে গিয়ে হিমশিম খাচ্ছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষক কূল। এমন পরিস্থিতিতে জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম এর দিক নির্দেশনায় ১নং কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ইউনুস আলীর নেতৃত্বে কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির সকল সদস্যদের নিয়ে কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া এলাকায় ছোট্র একটি হাওরে স্থানীয় কৃষক মনির উদ্দিন এর কিছু জমি কর্তন করে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আবু হোসাইন, পাটলি ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা ছালিক মিয়া, চিলাউড়া ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা সোহেল আহমদ প্রমূখ ।
ধান কর্তনে সহায়তা পাওয়া কৃষক মনির উদ্দিন বলেন, আগাম বন্যার আশংকায় আতংকিত আছি। শ্রমিক সংকট কারণে ধান কাটতে দেরি হচ্ছিল। এ অবস্থায় আনসার ভিডিপি ক্লাব সমিতির এমন উদ্যোগে ধান কাটতে ফেরে স্বস্তি পেয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ