প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
কলকলিয়া ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন,কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক কলকলিয়া ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে ১০ আগষ্ট দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, মাহবুব আলম (মাছুম), আব্দুল মতিন, আব্দুল মান্নান, মোজাফফর আলী লিটন, আবু তালেব, বিএনপি নেতা হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক প্রমূখ।
আলোচনা পর্ব শেষে এই ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি।

কমিটি গুলো হচ্ছে, ১নং ওয়ার্ডে হাফিজ সাজাদ মিয়াকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ২ ওয়ার্ডে রুহেল আলমকে সভাপতি ও সালা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৩ নং ওয়ার্ডে মোঃ শিবলু মিয়াকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৪ নং ওয়ার্ডে সুফি মিয়াকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৫ নং ওয়ার্ডে মোঃ আব্দুল হককে সভাপতি ও আলী আকবরকে সাধারণ করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৬ নং ওয়ার্ডে আজিজুল হক (আজিবুল)কে সভাপতি করে ও জাহেদুজ্জামান শোয়েবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৭ নং ওয়ার্ডে মোঃ আজিজ মিয়াকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ৮ নং ওয়ার্ডে আনা মিয়াকে সভাপতি ও আব্দুল মবিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ৯ নং ওয়ার্ডে মোঃ আব্দুল খলিলকে সভাপতি ও জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest