প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা এম সাদিকুর রহমান নান্নু’র পিতা মোঃ নছির মিয়া(৭৫) এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ আলম কোরেশী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু’র পিতা বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ নছির মিয়া (৭৫) গতকাল ৮ আগষ্ট রোজ শনিবার সকাল ৬টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ঐ দিন বাদ জোহর ২ টা ১০ মিনিটের সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মরহুম এর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উঁনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে জাবেদ আলম কোরেশী প্রয়াত নছির মিয়া (৭৫) এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest