কলকলিয়া বাজারে ” দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট ” নামক ব্যবসা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

কলকলিয়া বাজারে ” দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট ” নামক ব্যবসা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার এর নীচ তলায় ১০ ই আগষ্ট রোজ সোমবার ” দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট ” নামক ব্যবসা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কেটে প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে জগন্নাথপুর ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ আমীর হোসেন ফিতা কেটে এই প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক রতিশ রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সদস্য ও সাংবাদিক জুবায়ের আহমদ, জগন্নাথপুর ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম আহমদ, প্রচার সম্পাদক সুমন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জুয়েল মিয়া, দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট এর প্রোঃ রাকিব ও জাহিদ, জগন্নাথপুর ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট এর পরিচালক তুহিন ও মিজু, হাফিজ রিপন আহমদ প্রমুখ।
“দুই বন্ধু সাজঘর ও ইভেন্ট মেনেজমেন্ট ” ব্যাবসা প্রতিষ্ঠান বিয়ে, গায়ে হলুদ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ -সজ্জা সহ অভিজ্ঞ কারিগর দ্বারা ক্যামেরা সার্ভিস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ