প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা এম সাদিকুর রহমান নান্নু’র পিতা মোঃ নছির মিয়া(৭৫) এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু’র পিতা বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ নছির মিয়া (৭৫) বিগত ৮ আগষ্ট রোজ শনিবার সকাল ৬টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মরহুমের জানাজার নামাজ এই দিন বাদ জোহর ২ টা ১০ মিনিটের সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উঁনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ,যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, বিএনপি নেতা মঈনুদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত নছির মিয়া (৭৫) এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করার পাশাপাশি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest