জগন্নাথপুরে পৃথক মামলার ৩ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৩ আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে পৃথক মামলার আসামী শিপন মিয়া (২৪), সৈয়দ(১৯) ও আলী(২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই উমর ফারুক এর নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই  মাহবুবুর রহমান চৌধুরী ও এএসআই শাহে জামাল  সহ একদল পুলিশ ৮ আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রাম নিবাসী মৃত তরিক উল্লাহর ছেলে ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত, বিউবো, আম্বরখানা, সিলেট সুনামগঞ্জ, সিআর নং-বিদ্যুৎ সিআর/২৫৮/২৪, তারিখ- ১৪ মার্চ, ২০২৪, (সুনামগঞ্জ,জগন্নাথপুর) ঘটনার সময়- ধারা- ৩৩(১)/৩২ বিদ্যুৎ আইন, ২০১৮ মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত  আসামী শিপন মিয়া(২৪), হলদিপুর ( চিলাউড়া হলদিপুর) গ্রাম নিবাসী হোসেন আলীর ছেলে  জগন্নাথপুর থানার ,জিডি নং-৩৪০, তারিখ- ০৮ আগস্ট, ২০২৬ ধারা-৩৪ পুলিশ আইন, এর আসামী সৈয়দ আলী(১৯) ও আলী হোসেন (২৪) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৯ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ