প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীকে সভাপতি ও শিক্ষক নিজাম উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক করায় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ আলম কোরেশী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ৯ সদস্যের এ কমিটি প্রকাশ করেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি শিক্ষক অঞ্জনা রানী দাশ, ও সমাজকর্মী মাশাদুল হক চৌধুরী রাসেল, সদস্য শিক্ষক আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন ও জিল্লুর রহমান। যা বিগত ২৩ জুলাই থেকে মেয়াদ কার্যকর হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পর্যায়ে পুনগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিগুলোকে (দুপ্রক) দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সততা সংঘ গঠনে তাদের সক্রিয় ভূমিকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, আমাদের সমাজে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্টায় নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। দুর্নীতি আমাদের জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়; একে দুর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারি কার্যক্রমে জবাবদিহীতা ও স্বচ্ছতা আনতে এই কমিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি, সাথে সাথে নতুন প্রজন্ম ও তরুনদের মধ্যে সততা, ন্যায়পরায়নতা এবং দেশ প্রেমের বীজ বপন করতে হবে। দুর্নীতি রোধে এই কমিটির কার্যক্রমে আমাদের সম্মিলিত ও সক্রিয় সহযোগিতা থাকবে।সাধারণ মানুষ যেন কোনো ভীতি ছাড়াই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকেই পরিবার ও সমাজ থেকেই সততার চর্চা শুরু করার অঙ্গিকার নিতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় হোক সততার, মুক্তি হোক দুর্নীতির কবল থেকে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest