প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
বিশ্বনাথ সংবাদদাতাঃ
সিলেট শহর থেকে থেকে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে ব্যবসায়ী জয়দীপ সরকার (৩৮) কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। বিগত ২৮ শে জানুয়ারি রাত ৩টায় ওসমানীনগর থানার নাজির বাজারে স্বাভাবিক ভাবে বসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে গেল ২২ জানুয়ারি সিলেট শহর থেকে নিখোঁজ হন বিশ্বনাথ এর এই ব্যবসায়ী জয়দীপ সরকার (৩৮)। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। পরে এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জয়দ্বীপ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। জিডিতে বলা হয়, গত শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি আর। উদ্ধারের পর জয়দ্বীপ পুলিশকে জানান, নিখোঁজের দিন তিনি ব্যবসায়িক কাজে সিলেট গেলে কদমতলী থেকে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। এরপর এ কয়দিন চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। পরে স্বাভাবিক ভাবেই শুক্রবার মধ্যরাতে তাকে নাজির বাজারে ছেড়ে যায়! স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ৮ দিন পর তাকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক পাওয়া নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি অপহরণ না সেচ্ছায় আত্মগোপন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
এবিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, জয়দ্বীপকে অক্ষত উদ্ধার করা হয়েছে। বিষয়টি অপহরণ না অন্যকিছু? তা খতিয়ে দেখছি বলে তিনি সাংবাদিকদের জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest