প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরের হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ দ্রুত শুরুর করার দাবীতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কাবিটা নীতিমালা অনুযায়ী দেড় মাস আগে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ শুরু করার কথা থাকলেও এখনো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ। দ্রুত হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ শুরু করার দাবীতে ২৯ শে জানুয়ারী রোজ শনিবার দুপুরে উপজেলার জামালগড় গ্রামের পশ্চিম পার্শ্বে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং এএলআরডি এর সার্বিক সহযোগিতায় আয়োজিত তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ের কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
পরিবেশ ও হাওর উন্নয়নন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংস্থার কার্যকরী কমিটির সদস্য আসাদ জাহান এর পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন, দিলীপ সরকার, সুশান্ত সরকার প্রমূখ।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, অন্যান্য বছর হাওর থেকে দেরিতে পানি নামার কারণে বাঁধের কাজ শুরু হতে দেরি হতো। এ বছর অনেক আগেই হাওরের পানি নেমে গেছে। তাই এবছর যথাসময়ে কাজ শুরুর করার সুযোগ ছিল। কাবিটা নীতিমালা অনুযায়ী বিগত ২০২১ সালের ১৫ ই ডিসেম্বর থেকে বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ শুরু করার কথা থাকলেও এখনো ২০ ভাগ বাঁধের কাজও শুরু হয়নি। এটি দায়িত্বে চরম অবহেলার সামিল। আমরা দ্রুত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবি জানাই। একই সাথে নিয়ম মেনে ফেব্রুয়ারী মাসের মধ্যে কাজ শেষ করার দাবি জানাই।
মানববন্ধনে কৃষকরা জানান দেরিতে বাঁধ দেওয়া হলে মাটি নরম থাকে এবং বন্যা হলে পানির ধাক্কায় সহজে বাঁধ ভেঙে যায়। যেকোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তখন বাঁধ নির্মাণ কঠিন হয়ে যাবে। তাই ফসল ঘরে তোলা নিয়ে তাদের মনে শংকা কাজ করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest