প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
দোয়ারাবাজার এর নরসিংপুর বাজারে পিকআপ ভ্যান গাড়ীর ধাক্কায় সোলেমান(১৮) নামক এক যুবক মৃত্যু বরন করেছেন।
ঘটনার বিবরণে স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিলাছড়া গ্রাম নিবাসী আফতাব আলীর ছেলে সোলেমান আলী(১৮) গতকাল ২৩ শে জানুয়ারী রোজ রবিবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় স্থানীয় নরসিংপুর বাজার এর গলিতে দাঁড়ানো ছিলেন। এসময় বাজার এর গলি দিয়ে পিকআপ ভ্যান গাড়ী সোনাইত্যা গ্রামের দিকে যাওয়ার পথে গলির উপর দাড়িয়ে থাকা সোলেমান আলী(১৮) কে ধ্বাক্কা দেয়।এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের বাড়ীতে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গাড়ীর ধাক্কায় সোলেমান আলী (১৮) নামক এক যুবক নিহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest