প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুর -পাগলা সড়ক এলাকায় গাছের সাথে গলায় রশি পেছিয়ে মনোয়ার(১৮) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
পরিবার ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী সালিসি ব্যাক্তি লিয়াকত হোসেন এর ছেলে উপজেলার আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্যের শিক্ষার্থী
মোঃ মনোয়ার হোসেন (১৮) গতকাল ২২ শে জানুয়ারী দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় জগন্নাথপুর – পাগলা সড়ক এর যোগলনগর ও খাশিলা গ্রাম এর মধ্যবর্তী এলাকায় গলায় রশি দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ নিজ বাড়ীতে পৌঁছেছে। আজ ২৩ শে জানুয়ারী রোজ রবিবার আছরের নামায পর মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই সানোয়ার হোসেন বলেন, গতকাল বিকালে আমার ভাই মনোয়ার হোসেন(১৮) বাড়ী থেকে বের হওয়ার পর রাতের খাবার এর সময়ও বাড়ীতে ফিরে না আসায় তাকে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়কের যোগলনগর পয়েন্ট এর দুই শতাধিক ফুট দক্ষিণ পার্শ্বে সড়ক পার্শ্ববর্তী গাছের ডালে রশি দ্বারা তার দেহ ঝুলন্ত আছে দেখে রশি থেকে নামিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কারো সাথে আমার ভাইয়ের কোনো প্রকার বিরোধ ছিলনা। কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত শেষে লাশ বাড়ীতে এনেছি। বাদ আছর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম বলেন, মাদ্রাসা শিক্ষার্থী মনোয়ার হোসেন (১৮) এর আত্মহত্যার খবর পেয়ে সকালে থানায় ছিলাম। এবিষয়ে কারো প্রতি কোনো অভিযোগ নেই তার পিতা লিয়াকত হোসেন ও পরিবারবর্গের।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আত্মহত্যাকারী মনোয়ার হোসেন এর মৃতদেহ হাসপাতালে আছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য আজ ২৩ শে জানুয়ারী রোজ রবিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত মামলা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest