প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
সিলেট থেকে সংবাদদাতাঃ
সিলেট মহানগরীর টিলাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাঁই। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, আজ ১৯ শে জানুয়ারী রোজ বুধবার সকাল প্রায় ৮ টা ৩০ মিনিটের দিকে সিলেট মহানগরীর টিলাগড়স্থ “ময়মুন্নেছা মার্কেট ” এর ” জেন্টস ফ্যাসন” নামক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এর সহায়তায় ফায়রা সার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে দোকান এর সব মালামাল সহ দোকান ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে দোকান এর মালিক সাগর আহমদ সৈকত জানান, সকাল ৮ টার দিকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয়দের মাধ্যমে সকাল ৯ টার দিকে দোকানে অগ্নিকাণ্ডের খবর পাই। এর ১০/১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। ততক্ষণে দোকানের ডেকোরেশন, এসি ও কাপড় সহ সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest