প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জগন্নাথপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভারতের সরকার দলীয় দুই নেতার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শানে কটুক্তি করার প্রতিবাদে ৮ ই জুন রোজ বুধবার বাদআছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে এই মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক ও মাওলানা মোঃ আব্দুল জলিল জালালীর নেতৃত্বে এক বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলকলিয়া বাজার পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ শুকুর আলী, মোঃ ঈসকন্দর আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ মানিক মিয়া, মোঃ ছৈল মিয়া, মোঃ আতর আলী, মোঃ জহিরুল ইসলাম লেবু, মোঃ খোকন তালুকদার, মোঃ আব্দুস ছত্তার ও লিমন মিয়া সহ অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।
মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী তার বক্তব্যে বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সাঃ)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest