প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় সবার নজর কাড়ছে একটি ছোট কফিন। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে খামেনির কফিনের পাশে রাখা হয়েছে আরও চারটি কফিন, যার মধ্যে একটি ১৪ মাস বয়সী এক শিশুর।
৩ জুলাই রোজ শুক্রবার শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন।
খামেনির কফিনের পাশে রাখা অন্য চারটি কফিনে রয়েছেন তার মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং সবচেয়ে ছোট কফিনে রয়েছে ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের সদস্যদের একসঙ্গেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাদের মরদেহ গ্র্যান্ড মুসল্লাহতে রাখা হয়েছে। এর মধ্যে ১৪ মাস বয়সী শিশুটির ছোট কফিনটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
আগামী কয়েক দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।
সূত্র: সিএনএন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest