যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টার বায়তুল মামুর জামে মসজিদ এর সভাপতি টিপু, সকলের সহযোগিতা প্রত্যাশী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টার বায়তুল মামুর জামে মসজিদ এর সভাপতি টিপু, সকলের সহযোগিতা প্রত্যাশী

 

নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টারস্থ বায়তুল মামুর জামে মসজিদ এর পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের কৃতি সন্তান মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু। তিনি সকলের দোয়া ভালবাসা ও সহযোগিতা প্রত্যাশী।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট এর ম্যানচেষ্টারে অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদ এর সাধারন সভা বিগত ১৯ শে জুন এই মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ভোটের মাধ্যমে উক্ত মসজিদের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু।
এ ব্যাপারে তৌফিকুল আম্বিয়া টিপু বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন এর ঘর ম্যানচেষ্টারস্থ বায়তুল মামুর জামে মসজিদের খেদমত করার সুযোগ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আমাকে এই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সকল ভোটারদের এবং মুসল্লিদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন‍্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে সবাইকে সাথে নিয়ে মসজিদের উন্নয়নে কাজ করে যাব। সবার সহযোগিতা কাম‍্য।

এ সংক্রান্ত আরও সংবাদ