ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ক্রিকেটার নাসির হোসেন বাবা হতে চলেছেন। তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী অন্তঃসত্ত্বা। সম্প্রতি নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে প্রকাশ্যে এসেছে তামিমার বেবি বাম্প।
নাসিরের ছবিতে দেখা যায়, তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উদযাপন করছেন দু’জনে। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। সে উদযাপনে কেকও কেটেছেন দুজনে। নাসিরও ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডমতো হাতে নিয়ে তুলেছেন ছবি।
ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest