প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ (রেমিট্যান্স) দেশে বেশি পরিমাণে আনয়ন ও বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রেরণে উৎসাহিত করতে রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে ৩ শতাংশ করার দাবী জানিয়ে লন্ডনের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার এর মাধ্যমে বাংলাদেশ সরকার বরাবরের স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন চৌধুরীর নেতৃত্বে একটি টিম।

স্মারকলিপি সুত্রমতে,যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৫০ লাখ প্রবাসী বাংলাদেশির প্রেরিত অর্থ (রেমিট্যান্স) দেশে আরও বেশি পরিমাণে আনয়ন এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহিত করতে বিদ্যমান ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে ৩ শতাংশ করা অতীব জরুরী। এতে হুন্ডি ব্যবসা কমবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কেননা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই রেমিট্যান্স প্রণোদনা ৩শতাংশ করার দাবী সম্বলিত স্মারকলিপি ১০ ই জুন রোজ বুধবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্তব্যরত সহকারী হাইকমিশনার জুবায়েদ হোসেন এর নিকট হস্তান্তর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর প্রধান উপদেষ্টা ড. জাকি মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তারেক, ট্রেজারার দেওয়ান মহসিন উদ্দীন, উপদেষ্টা আফসার শামীম, ভাইস চেয়ারম্যান বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক এনামুল করিম, সহ-সাধারণ সম্পাদক সালেক শামীম, গোলাম রাব্বানী প্রেস সেক্রেটারি ইসলাম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ব্যাপারে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন চৌধুরী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণকে আরও উৎসাহিত করতে রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এতে হুন্ডি ব্যবসা কমবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ দেশে পাঠান। প্রবাসীদের এই অবদান দেশের অর্থনীতি ও কোটি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সরকারের প্রথম বাজেটে বিদ্যমান আড়াই শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে তিন শতাংশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সরকার প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest