প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌবাণিজ্য গোষ্ঠীগুলো। এই রুট এখন কতটা নিরাপদ, তা যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এখনো হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত রয়েছে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও তিনি সতর্ক করেন, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত নিরাপদ লেন ব্যবহার করতে হবে।
সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের বন্দর ও নৌ সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলো কেবল নির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে। তবে সামরিক কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
ধারণা করা হচ্ছে, এটি সেই দুটি রুটের দিকে ইঙ্গিত করছে, যা গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নির্ধারণ করে দিয়েছিল।
সূত্র: বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest