এই বিজয় আমার একার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের- কয়ছর আহমেদ

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এই বিজয় আমার একার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের- কয়ছর আহমেদ

 

স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বেসরকারীভাবে নির্বাচিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ তাঁর নির্বাচণি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, এই বিজয় আমার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব।
বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার রাতে তাঁর নিজ ফেসবুকে এক বার্তায় এসব কথা বলেন।
নিচে তাঁর ফেসবুক পোষ্ট দেয়া হলো-
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সর্বস্তরের ভোটারদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের মূল্যবান ভোট আর ভালোবাসায় আজ ধানের শীষের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় আমার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব। ইনশাআল্লাহ।”

এ সংক্রান্ত আরও সংবাদ