ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর সমর্থনে ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর সমর্থনে ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদকে ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্নাথপুর গ্রামবাসী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য  পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ এর সমর্থনে ৯ ই ফেব্রুয়ারী রোজ সোমবার দিবাগত সন্ধ্যা রাতে জগন্নাথপুর পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জগন্নাথপুর গ্রামবাসীর আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর এর ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন এর সভাপতিত্বে ও ছাত্র নেতা সাজু আহমদ ও মারজান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ।
এতে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সুহেল, জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বী নাসির উদ্দিন,পিষুষ রায় কালা,ছামাদ মিয়া,নুরুল হক, আবু মিয়া,আব্দুল জলিল, সমাজসেবী রাজনীতিবীদ যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর আহমদ, সদস্য ফারুক আহমদ,সাব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিক আহমদ,সাবেক গিয়াস উদ্দিন, কৃষ্ণ চন্দ,বিএনপি নেতা হাবিল মিয়া ও মইন উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, আমি আপনাদের আপনজন নিকট প্রতিবেশী।আপনাদের সামনে আমার বেড়ে উঠা।আমার জানামতে আমার কোন কারণে আপনাদের কাছে কেউ বিচার প্রার্থী হয়নি।আমি কথা দিলাম আগামীতে নির্বাচিত হলেও আমি আপনাদের মুখ উজ্জ্বল রাখতে কাজ করব।আপনাদের কে কোন লজ্জায় ফেলব না।আমি যুক্তরাজ্যে দীর্ঘদিন বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করেছি। বিএনপির চেয়ারপার্সন আপনাদের সন্তান কে বিশ্বাস করে দলের দায়িত্ব দিয়েছেন এখন আপনাদের কাছে পাঠিয়েছেন।আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি সর্বোচ্চ উন্নয়ন করতে চেষ্টা করব।
সভায় দল মত নির্বিশেষে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কয়ছর আহমেদ কে সমর্থন জানিয়ে ভোট দিতে অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগে জগন্নাথপুর পৌরসভা ৭,৮,৯ নং ওয়ার্ডবাসী দলমত নির্বিশেষে মোহাম্মদ কয়ছর আহমেদ কে সমর্থন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ