সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের গণজোয়ারে ইর্ষাম্বিত হয়ে অপপ্রচার, বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের গণজোয়ারে ইর্ষাম্বিত হয়ে অপপ্রচার, বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

হুমায়ূন কবীর ফরীদি##

নির্বাচন এর শেষ মুহূর্তে এসে হঠাৎ করে সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদের নাম জড়িয়ে মিথ্যা-বানোয়াট অপপ্রচার নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এমনকি মোহাম্মদ কয়ছর আহমেদ তার নিজ ভেরিফাই আইডি থেকে এই অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাস থেকে জানাযায়, এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ এর ধানের শীষ প্রতীকের গণজোয়াড়ে ইর্ষাম্বতি হয়ে কতিপয় কুচক্রী মহল এর ইন্ধনে নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল গতকাল ৬ ই ফেব্রুয়ারী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নাম জড়িয়ে নানাবিধ মিথ্যা-বানোয়াট অপপ্রচার চালিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক উল্লেখ করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এই অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার মুঠোফোনে আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, ধানের শীষের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। মোহাম্মদ কয়ছর আহমেদ সফলতার সঙ্গে যুক্তরাজ্য বিএনপির টানা তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপিকে সংগঠিত করেছেন। তাঁর পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। ধানের শীষের পক্ষে জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌর সহ সকল ইউনিটের সকল -নেতাকর্মী, সমর্থক সহ পাঁচ শতাধিক প্রবাসী ভোটের মাঠে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রচারণায় রয়েছেন। এতে করে দিন দিন ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এসব কারণে রাজনৈতিক হীন উদ্দেশে একটি কুচক্রিমহল অপপ্রচারের ষড়যন্ত্র নেমেছে। আমরা এই অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, ইনশাল্লাহ ১২ তারিখ ধানের শীষ ভোট দিয়ে মোহাম্মদ কয়ছর আহমেদকে বিজয়ী করে সুনামগঞ্জ -৩ আসনের জনসাধারণের এই অপপ্রচার এর জবাব দিবেন।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বার্সেলোনার কাতালোনিয়া বিএনপির সদস্য আলী আসকর, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন  সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফেইসবুক স্ট্যাটাসে এই অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখেছেন, একটি অনলাইন নিউজ পোর্টালে সুনামগঞ্জ -৩ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে ধানের শীষ এর গণজোয়াড়ে ইর্ষাম্বিত হয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করছে। মোহাম্মদ কয়ছর আহমেদ বিএনপির নেতৃত্বাহীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী। তাঁর পক্ষে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণের মাঠে নিরলসভাবে কাজ করছেন। ধানের শীষের জনপ্রিয়তা দেখে নির্বাচনের শেষ সময়ে এসে একটি মহল অপপ্রচারের আশ্রয় নিয়েছে। এই মিথ্যা অপবাদ ছড়িয়ে ধানের শীষ এর গণজোয়াড় তথা মোহাম্মদ কয়ছর আহমেদ এর বিজয়কে দমাতে পারবে না। ১২ ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে এই অপপ্রচার এর যথাযথ জবাব দিবেন সুনামগঞ্জ -৩ আসনের জনসাধারণ।
সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নিজ ভেরিফাই আইডিতে দেওয়া হুবুহু স্ট্যাটাস,” এক বা একাধিক নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে মনগড়া আমার ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে অখ্যাত অনলাইনে টাকার বিনিময়ে মিথ্যা খবর প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চক্রান্ত অব্যাহত রেখেছে।
আমি এমন অপসংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে তা অসত্য ভিত্তিহীন। এসব কিছুতে আমি ও আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।
দুইজন ব্যক্তির আলাপচারিতাকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমার নাম জড়িয়ে প্রচার করে ফায়দা নিতে চায় একটি অসৎ চক্র।
সংবাদের তথ্য ও উপস্থাপনের ধরণ দেখে যে কেউ বুঝতে পারবে এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র। আমার ভোটার ও সমর্থকদের বিভ্রান্ত করতে সম্পুর্ন মিথ্যাচার করা হচ্ছে।
ধানের শীষের জোয়ার দেখে পরাজয়ের ভয়ে কতিপয় সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে কুৎসা রটনা চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত মানহানি করছেন।
আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভোটারদের এ ক্ষেত্রে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের জন্য মানহানীর মামলা করবো।
নাগরিকবৃন্দ, রাজনীতি হচ্ছে আদর্শিক ভাষা। এখানে প্রতিযোগিতা থাকবে তাই বলে পরাজয়ের ভয়ে প্রতিহিংসা করে কুৎসা রটনা সমুচিত নয়।
শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের আহ্বান করবো কোনো গুজব বা মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে প্রতিবাদ করুন। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয়ের মাধ্যমে সকল অসত্যের জবাব দিবো ইনশাআল্লাহ।
মোহাম্মদ কয়ছর আহমেদ
সুনামগঞ্জ-৩.
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

 

এ সংক্রান্ত আরও সংবাদ