প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর এর কৃতি সন্তান আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সিলেট বিভাগের তিনটি আসন (সিলেট-৩,মৌলভীবাজার -৪ এবং হবিগঞ্জ-১ আসনের প্রার্থীদের মধ্যে দলীয় মনোগ্রাম ও রিকশা প্রতীক খচিত গেঞ্জি ও প্রচার সামগ্রী ৩রা ফেব্রুয়ারী ২০২৬ ইং মঙ্গলবার বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা উমর ফারুক, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুদ্দিন আহমদ, যুব মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি ফারহান আহমদ,শ্রমিক মজলিস নেতা ইমন আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা শায়খ নুরে আলম হামিদী ও হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ নাজমুল হুদার কাছে গেঞ্জি ও প্রচার সামগ্রী তুলে দিয়েছন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest