প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬
জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ এর বিজয় নিশ্চিত করন এর লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে ১লা ফেব্রুয়ারী দিবাগত রাত ১০ ঘটিকা হইতে রাত ১২ ঘটিকা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু’র পরিচালনায় জগন্নাথপুর উপজেলা বিএনপি ও ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত কবির আহমেদ এবং কলকলিয়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের মধ্যে ভার্চুয়ালী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই ভার্চ্যুয়ালী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আব্দুল মান্নান, মনির উদ্দিন, আব্দুল মতিন, মাছুম আহমদ, মিঠন মিয়া, স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্পেনের কার্তোলিনিয়া বিএনপির সদস্য আলী আসকর, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ূম, আজিজুল হক আজিবুল, শুয়েভুজ্জামান শুয়েব, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, বিএনপি নেতা নুরুজ্জামান, খায়রুল ইসলাম, উকিল আলী, আখলাকুল আম্বিয়া জিতু, সালাউদ্দিন কাদের, সাদিক হোসেন রাজু, জিলু মিয়া চৌধুরী, শিবলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, জুনেদ আলম, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক, মির্জা ইমাদ উদ্দিন মাছুম, ছাত্রদল নেতা রুহান আহমেদ সহ আরো অনেকে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest