প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ জনকে বহিষ্কার করা হয়েছে বলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত এক পত্র থেকে জানা গেছে।
জানাযায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে লিপ্ত থাকায় জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সদস্য আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ কয়েছ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছলিমনূর বাচ্চু, শাড়িগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান,শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমানকে দলীয় সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছ বলে ২ ফেব্রুয়ারী রোজ সোমবার সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest