জগন্নাথপুরের কামারখাল ও তেলিকোনা গ্রামে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর এম আহমেদ এর সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

জগন্নাথপুরের কামারখাল ও তেলিকোনা গ্রামে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর এম আহমেদ এর সমর্থনে উঠান বৈঠক

জান্নাতুল ফেরদৌসী  আরিফা, স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের সমর্থনে জগন্নাথপুর এর কামারখাল ও তেলিকোনা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি সালের ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ এর সমর্থনে কলকলিয়া ইউনিয়ন এর কামারখাল গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামারখাল গ্রাম নিবাসী হাজী আব্দুস সোবহান এর বাড়ীতে ২৮ জানুয়ারি রোজ বুধবার বাদ মাগরিব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকলিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান , সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আবু তালেব, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, পূর্তগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, যুক্তরাজ্য বিএনপি নেতা শেরন মিয়া, বিএনপি নেতা হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি সালহে আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের ১ম যুগ্ম সাধারন সম্পাদক এমদাদ হোসেন ও ছাত্রদল নেতা শাকিল আহমদ প্রমুখ।
এছাড়াও এই দিন বাদ আছর তেলিকোনা গ্রামে সাবেক মেম্বার আসাদুল হক এর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম এর পরিচালনায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ