আগামীকাল জগন্নাথপুরে আসছেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক্ব

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

আগামীকাল জগন্নাথপুরে আসছেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক্ব

হুমায়ূন কবীর ফরীদি##

আল্লামা মামুনুল হক্ব আগামীকাল ২৭ জানুয়ারী জগন্নাথপুরে আগমন উপলক্ষে জগন্নাথপুরে বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষনেতা আল্লামা মামুনুল হক্ব আগামীকাল ২৭ জানুয়ারী রোজ মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ -৩(জগন্নাথপুর -শান্তিগন্জ) আসনে সলসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর এডভোকেট এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তাঁর আগমন উপলক্ষে ও এই জনসভাে সফল করার লক্ষে ২৬ জানুয়ারী রোজ সোমবার বিকাল ২ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টের একটি অভিজাত রেস্তোরাঁয় জগন্নাথপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের।
সভায় ১০ দলীয় জোটের নেতাকর্মী বৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণকে জনসভাস্থলে উপস্থিত থেকে জনসভাকে সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সালমান আহমদ প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ