কলকলিয়ায় সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

কলকলিয়ায় সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি সালের ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে ২৪ জানুয়ারী রোজ শনিবার বাদ আছর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, সদস্য মোঃ আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আব্দুল আব্দুল মতিন, আঃ মন্নান, মোজাফফর আলী লিটন, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম (মেম্বার), আবুল হোসেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি ও বিএনপি নেতা হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা নুরুজ্জামান, আজিজুল হক আজিবুল, নজরুল ইসলাম, আনোয়ারুল হক, সালাউদ্দিন কাদের, উকিল আলী, আশিক মিয়া, জিলু মিয়া চৌধুরী, শিবলু মিয়া, আইয়ূব আলী, খলিলুর রহমান,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদ, কামরুল হাসান লিটন, আবীর হোসেন আবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা নূর আলম, জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সাহেল আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাসুম,জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাহাত তালুকদার, ছাত্র দল নেতা সমরাজ আলী ও জালাল আহমেদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ