প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ—৩ ও সুনামগঞ্জ—৪ আসনের দুইটি আসনের দুই প্রার্থীকে বহিস্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিস্কৃতরা হলেন— সুনামগঞ্জ—৩ আসনে স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী প্রার্থী) মো. আনোয়ার হোসেন (তালা) ও সুনামগঞ্জ—৪ আসনে স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী) জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন (মোটরসাইকেল)।
এই দুই জনসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দেশের ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।
এর আগে ৩০ ডিসেম্বর বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে বহিষ্কার করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সুত্রঃ সুখবর
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest