তারেক রহমান এঁর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করছেন স্বতন্ত্র প্রার্থী মিজান রহমান  চৌধুরী

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

তারেক রহমান এঁর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করছেন স্বতন্ত্র প্রার্থী মিজান রহমান  চৌধুরী

হুমায়ূন কবীর ফরীদি ##

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সুত্র ও তাঁর নিজ ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস থেকে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক ও দোয়ারাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। তবে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এঁর নির্দেশে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দলের বৃহত্তর স্বার্থে ঢাকা থেকে ফিরে মনোয়ন প্রত্যাহার করবেন তিনি।
এ ব্যাপারে মিজানুর রহমান চৌধুরী মুঠোফোনে আলাপকালে বলেন, আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল (৯ জানুয়ারী) তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। তাই আমি দলীয় প্রধান এর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমি ঢাকায় আছি, ফিরে এসে মনোনয়ন প্রত্যাহার করবো। এবং দলের পক্ষে কাজ করবো।
উল্লেখ্য . মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ২০১৮ সালের নির্বাচনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন, তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

এ সংক্রান্ত আরও সংবাদ