জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।
সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর ইউনিট এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর জামায়াতের টিম সদস্য মাওলানা মোঃ নেছার উদ্দিন এর পরিচালনায় ১৪ ই নভেম্বর বাদ মাগরিব জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মিতালী রেস্টুরেন্টে জগন্নাথপুর পৌর ইউনিট শাখার আয়োজনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর বাজারের মিতালি রেস্টুরেন্টে উক্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মো, কবীর উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, ইউকে প্রবাসী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, পেশাজীবি জামায়াতের রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, পৌর জামায়াতের সহ-সভাপতি আতিকুর রহমান,
পেশাজীবি পৌর শাখার সহ-সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, পেশাজীবি উপজেলা সহকারী সেক্রেটারি সামছুল আবেদীন সুমন, হবিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফাহিম আহমদ, শ্রমিককল্যাণের উপজেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।
বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে নতুন সদস্য যোগদান করায় ৫ নং ও ৬ নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ এবং যোগদানকারী সদস্য বৃন্দ উজ্জীবিত।

এ সংক্রান্ত আরও সংবাদ