জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি##

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


ঐতিহাসিক ৭ ই নভেম্বর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৭ ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় হাজার হাজার দলীয় নেতাকর্মীর অংশ গ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসেন বিএনপি মনোনীত প্রার্থী এম আহমদ এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী জগন্নাথপুর পৌর শহরের হবিবনগরস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক এবং সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ।
জননেতা কয়ছর এম আহমেদ তাঁহার বক্তব্যে বলেন, শান্তিগঞ্জ উপজেলা এবং জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের দীর্ঘ দিনের দাবী ছিল সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী চাই। দীর্ঘ দিন পরে হলেও আমাদের দাবীটি পূর্ণ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্যে আমাকে মনোনীত করা হয়েছে। দল আমাকে মনোনয়ন দেওয়ার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ কে আমার পক্ষ থেকে এবং শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী সহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন এবং সকল নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানে সালাম এবং এম কয়ছর আহমেদ সালাম জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্যে আহবান করেছেন। বক্তব্যের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেছেন তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


এসময় উপস্থিত ছিলেন , সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন , জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, এম সাদিকুর রহমান নান্নু, এমএম সোহেল জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য হুমায়ূন কবির, আব্দুস ছালাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড এর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ