রানীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

রানীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে বিএনপির ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচী বাস্তবায়নে লক্ষে ৫ ই নভেম্বর রোজ বুধবার দিনব্যাপী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার সহ রানীগঞ্জ ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করার পাশা-পাশি গণসংযোগ করে জনসাধারণের সাথে কোশল বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির চান মিয়া, যুগ্ম আহবায়ক কয়েস উদ্দিন, বিএনপি নেতা ফখরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ সহ রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর নেতাকর্মী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ