প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অপর দুটি আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। ৩ নভেম্বর রোজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জ-১ আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। অপর দুটি আসন যথাক্রমে সুনামগঞ্জ -২ ও সুনামগঞ্জ -৪ আসনের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest