সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী কয়ছর এম আহমদ

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী কয়ছর এম আহমদ

স্টাফ রিপোর্টার ##

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৪ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে গ্রীণ সিগন্যাল পেয়েছেন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
১৯ শে অক্টোবর রোজ রবিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসন থেকে ডাক পাওয়া নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সুনামগঞ্জ-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
এই সভায় ডাক পাওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৩ টায় বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের সাথে সভায় বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভায় অন্যান্য আসনে একাধিক প্রার্থীকে ডাকা হলেও সুনামগঞ্জ-৩ আসন থেকে এককভাবে কয়ছর এম আহমদকে ডাকা হয়েছে। সভায় অংশ নেওয়া প্রার্থীদের ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেওয়া ও কোনোরুপ সংঘাতে না যাওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ