খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ

ইউএস বি ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ৮টায় কমিশনের পক্ষ থেকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন। সুত্রঃ আমার দেশ অনলাইন

 

এ সংক্রান্ত আরও সংবাদ