প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশি জাহাজে আগুন লেগেছে। মেরামতের সময় লাগা এই আগুন মুহূর্তেই বিধ্বংসী রূপ নেয়।
আজ ৬ জানুয়ারী শনিবার সকালে মেরামত চলাকালে আগুনের ফুলকি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।সেখানে পৌঁছায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে।
জানা গেছে, জেলা এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা জাহাজটিতে মেরামতের কাজ চলছিল। এর জন্য সেখানে প্রচুর গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। এছাড়া, জাহাজের মধ্যে জ্বালানিও ছিল।প্রত্যক্ষদর্শী সুখদেব দাশ বলেন, জাহাজটিতে প্রায় ছয় মাস ধরে মেরামতের কাজ চলছিল। হঠাৎ দেখি আগুন বেরোচ্ছে। এরপর দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয়রা জানান, মুড়িগঙ্গা নদীতে কয়েক মাস ধরেই চর সমস্যা দেখা দিয়েছে।চর সমস্যা ও ভাটার জন্য মুড়িগঙ্গা নদীতে বন্ধ হয়ে যাচ্ছে জাহাজ চলাচল। তার মধ্যে, গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে।ফলে নদী পারাপারে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
২০১৩ সালে এই মুড়িগঙ্গা নদীতেই একটি বাংলাদেশি জাহাজ ডুবে গিয়েছিল। ১০ বছর ধরে পলি জমতে জমতে সেখানে তৈরি হয়ে গেছে আস্ত চর।ডুবে যাওয়া জাহাজটি সেই স্থান থেকে সরানো বা তোলার ব্যবস্থা হয়নি জাহাজটি কেটে তোলা সম্ভব কি না তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সূত্র : জাগোনিউজ২৪.কম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest