আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে আগামী ৯ই জুলাই পবিত্র ঈদুল আযহা

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২২

আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে আগামী ৯ই জুলাই পবিত্র ঈদুল আযহা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী  আমেরিকা ও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ৯ জুলাই শনিবার।সে হিসাবে বংলাদেশে ঈদ হবে রবিবার ১০ জুলাই।

আজ বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৯ জুলাই পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যেসহ আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে।

এদিকে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিশ্বের মুসলিম কমিউনিটির মানুষ। বরাবারের মত এবারো মসজিদগুলোতে একাদিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি খোলা মাঠেও অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

ইউএস বাংলা বার্তা এর পক্ষ থেকে সর্ব স্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ‘ঈদ মোবারক’।

 

এ সংক্রান্ত আরও সংবাদ