যোগলনগর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

যোগলনগর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক

 

স্টাফ রিপোর্টারঃ
সমাগত জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ২৬ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে যোগলনগর গ্রাম নিবাসী ব্যবসায়ী শ্রী সুজিত দাস এর বাড়ীতে শ্রী ললিত দাস এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়ার পরিচালনায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু,কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ছমির আলীর, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ধন মিয়া লস্কর, সাবেক মেম্বার মোঃ আজিজ মিয়া,ব্যবসায়ী সুজিত দাস, মোঃ আজাদ মিয়া, মোঃ ছুরুত মিয়া, উপেন্দ্র দাস, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক।
এসময় যোগননগর গ্রামের মুরুব্বীয়ানা ও যুব সমাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠক এর শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু ও গীতাপাঠ করেন, অচিন্ত দাস অহন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। মোঃ আব্দুস সোবহান একজন ক্লিন ইমেজের মানুষ, দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে খাশিলা গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ